বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে পানি সম্পদ মন্ত্রীর যাত্রাবিরতি, যুবদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে পানি সম্পদ মন্ত্রীর যাত্রাবিরতি, যুবদলের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটে গতকাল শনিবার ‌অল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
সাক্ষাৎকালে স্থানীয় নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত সময়ের জন্য বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন। মন্ত্রীও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব ‌ এ কে কিবরিয়া স্বপন সহ ‌
যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের পক্ষ থেকে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন‌ মূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category