
ফরিদপুরে এডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনের অস্ত্রোপচার আজ ঢাকায়
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বিশিষ্ট কবি মরহুম লতিফ ভাইয়ের পুত্র এবং জাতীয়তাবাদী বিএনপি ফরিদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
আজ ঢাকায় তার শরীরে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
ফরিদপুরের আপামর মানুষের কাছে জনপ্রিয় ও ভদ্র, মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত গোলাম রব্বানী ভূঁইয়া রতনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা আশা প্রকাশ করেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও ফরিদপুরবাসীর মাঝে ফিরে এসে তার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।