বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রদত্ত এক ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত দুই শিশু হলো—মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাবিহা (৭ মাস), পিতা সেলিম এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আয়াতুল্লাহ (৭ মাস), পিতা জসিম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গত বুধবার এবং আয়াতুল্লাহ আজ বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category