বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একীভূতকরণের প্রশিক্ষণ সমাপ্ত

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একীভূতকরণের প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে‌ ‌সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পাঁচ দিনব্যাপী একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান‌ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর বিকাশ চন্দ্র দাস।
প্রশিক্ষক এবং অতিথিরা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মোকলেছুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজয় দাস, প্রশিক্ষক আবু জাহিদ মুহাম্মদ আশরাফুল আলম লিটন, প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন ও সহকারী শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দা ইয়াসমিন।
প্রশিক্ষণ শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন প্রধান শিক্ষক ও ১৫ জন সহকারী শিক্ষককে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category