বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা
প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল্লালিয়া এলাকায় লামিয়া (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার
সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামিয়ার মা লাকি বেগম পাশের বাড়িতে কাজ করতে যান। এ সময় বাড়িতে লামিয়া ও তার বৃদ্ধ দাদি ছিলেন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাঁচি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বসতঘরের একটি কক্ষে কাঠের আড়ার সঙ্গে বাসন্তী রঙের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লামিয়া ঝুলছে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নামিয়ে তালমা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে থাকা পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হয়।‌
সংবাদ পেয়ে ‌
নগরকান্দা ‌পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category