বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিশেষ প্রতিনিধি

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় এবং পরে ফরিদপুর সদর হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস, প্রকৌশলী আদনান হোসেন অনু, ফরিদপুর পৌরসভার সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাওল হোসেন তনু, জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ এবং জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সেনেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ বজলুর রশিদ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আল আমিন সারওয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। রোগীরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় নিশ্চিত করা, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে নজরদারি জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category