বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সালথায় ১২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

সালথায় ১২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার বাউশখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার এসআই মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাউশখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০০ গ্রাম, ৩৫০ গ্রাম ও ২৫০ গ্রামসহ মোট ১২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সালথা উপজেলার বল্লভদী গ্রামের মুরাদ খন্দকারের ছেলে শওকত খন্দকার (৪৬), কেশারদীয়া গ্রামের মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে মো. জামাল মোল্লা (৪৪) এবং বাউশখালী গ্রামের জহুর খাঁর ছেলে ফরিদ খাঁ (৫৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category