বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সালথায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

সালথায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলার বাউশখালী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার এসআই (নিঃ) মোহাম্মদ হান্নান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাউশখালী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাউশখালী (মধ্যপাড়া খান বাড়ীর পাশের বাড়ী) এলাকার মৃত হারুন ফকিরের ছেলে রকিবুল ইসলাম (৩৫)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত রকিবুল ইসলামের দেওয়া তথ্যমতে একই এলাকার রেজাউল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (২৬)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রিয়াজ শেখ পলাতক ছিলেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজার ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category