বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মধুখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

মধুখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার‌ আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— তায়েব (৫)
ও তাহমিদ (৫)। তারা উপজেলার কোটবাড়ি লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখ ও লিমা বেগম দম্পতির জমজ সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন ভূষণা লক্ষণদিয়া রেলগেট অতিক্রম করার সময় অসাবধানতা বশত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে সন্তানদের বাড়িতে না পেয়ে তাদের মা লিমা বেগম খোঁজ করতে গিয়ে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন।
স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট রেলগেটে কোনো গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে দুর্ঘটনার ঝুঁকি ছিল।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category