
ফরিদপুরে রান্নার আগুন থেকে অগ্নিকাণ্ড,
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার সংলগ্ন জব্বার বেপারীর পাড়ায় অসাবধানতা
বশত রান্নার আগুন থেকে একটি খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮
টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার বেপারীর পাড়ার বাসিন্দা ওহাব হাওলাদার (৭০)
এর খড়ের পালায় রান্নার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজন পৌঁছে শ্যালো মেশিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।