মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১২ Time View

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আজ‌ বুধবার
বিকেল ৩টার দিকে ঢাকা-ফরিদপুর-
মাগুরা মহাসড়কের মধুখালী বাজার স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মাগুরাগামী একটি প্রাইভেটকার
(ঢাকা মেট্রো-গ-৩১-৮০৩৪) এবং বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-২২০৩) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকার চালকসহ উভয় গাড়ির ৬-৭ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মধুখালী থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category