বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৯৭৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন, সাবেক শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং ১৯৭৪ সালের শিক্ষার্থী ও ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইসা। এছাড়া ১৯৯৩ সালের শিক্ষার্থী আব্দুল আউয়াল নান্না উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল জলিল।

সভায় বক্তারা ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সময়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তারা জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে বিদ্যালয়টি ১৭৫তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে একটি জমকালো পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

বক্তারা বলেন, এমন একটি অনুষ্ঠান আয়োজন করা হবে যা স্মরণীয় হয়ে থাকবে। একইসঙ্গে এ উৎসবে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া আগামী ২৩ তারিখ এ উপলক্ষে একটি আলোচনা সভা ও চা-চক্রের আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাফফর হোসেন। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category