বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নগরকান্দায় একজন সভায় বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েত তার বক্তব্যে বলেন

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

নগরকান্দায় একজন সভায় বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েত তার বক্তব্যে বলেন

প্রতিনিধি ফরিদপুর:

আঙ্গুলের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড ও কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফ করা হয়েছে বললেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু,

ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রপতি মন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, জনগণের ভোটের আঙ্গুলের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকালে নগরকান্দা উপজেলার তালমা মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালমা, রামনগর, ও ডাংগি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,
তিনি আরো বলেন, এখনো আঙ্গুলের কালির দাগ পুরোপুরি মুছে যায়নি, তার আগেই আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য 10 হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কার্যক্রম শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন ধরনের অপকর্ম করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাচ্ছের আলী ইছ, নগরকান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আশরাফ আলী মুন্সি, বদরুজ্জামান তারা মোল্লা, আসাদুজ্জামান মুন্নু চৌধুরী, এডভোকেট এ আর লিটন, হাবিব মৃধা, সাত্তার মন্ডল, রইসউদ্দিন চৌকিদার সহ স্থানীয় নেতা কর্মীগণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান হিদুজ্জামান, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category