বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

ফরিদপুর জেলা প্রতিনিধি
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলা সিভিল সার্জন ‌ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে
সকাল দশটায় ‌সিভিল সার্জনের কার্যালয় ও জেনারেল হাসপাতাল ফরিদপুরের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে ‌ বক্তব্য ‌ রাখেন
ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিস ‌ ডাক্তার গণেশ কুমার আগরওয়াল ‌,‌ কনসালটেন্ট ‌ ডাক্তার মোয়াজজেম হোসেন
এম ওসিএস ‌ ডাক্তার ‌আল আমিন সরোয়ার ‌, জেলা সেনেটারী ইন্সপেক্টর ‌ মোঃ বজলুর রশিদ খান ।
‌এ সময় ‌ বক্তারা ‌বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। এজন্য সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, মপ্রধানমন্ত্রী তারেক রহমানের ‌ নির্দেশনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category