বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

ফরিদপুরে এএসআই রাশেদ আলীর মৃত্যু

জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাশেদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে এএসআই রাশেদ আলীকে প্রথমে ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে রেফার করেন।
পরবর্তীতে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার
সকাল ৯টা ১৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ জুমা বিকেল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের স্বজনরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএসআই রাশেদ আলীর অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category