বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ফরিদপুরে পুলিশ মেমোরিয়াল ডে – ২০২৬ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫৩ Time View

ফরিদপুরে পুলিশ মেমোরিয়াল ডে – ২০২৬ অনুষ্ঠিত।

জেলা পুলিশ, ফরিদপুরের পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেননা তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাঁদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।

পুলিশ মেমোরিয়াল ডে – ২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০৪ জন পুলিশ সদস্যেদের পরিবারের অনুকূলে জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় কতৃক প্রদত্ত উপহার সামগ্রী, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

এসময় উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর ও জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category