বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সুরলহরি সংগীত একাডেমির দিনব্যাপী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

সুরলহরি সংগীত একাডেমির দিনব্যাপী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

ফরিদপুরে সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের সংগীত শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সুরলহরি সংগীত একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
সংগীত পরিবেশন করেন নওমি বিশ্বাস মেধা, অঙ্কুশ সরকার, গৌতম কুমার সরকার, অনির্বাণ সরকার এবং মোহাম্মদ ফারুক হোসেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরলহরি সংগীত একাডেমি, ফরিদপুরের প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রীমতি চারুবালা সরকার। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও প্রতিভা বিকাশে একাডেমির ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category