বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সালথায় রান্নাঘর থেকে অগ্নিকাণ্ড, পুড়লো ৩টি বসতঘড়

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮১ Time View

সালথায় রান্নাঘর থেকে অগ্নিকাণ্ড, পুড়লো ৩টি বসতঘড়

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারুল শেখের দুটি এবং ইদ্রিস মোল্লার একটি বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এ ঘটনায় আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী
জানান‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category