
সালথায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে এ আয়োজন করা হয়।
গট্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া। তার নিজ বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায়
প্রধান অতিথিবলেন, বিএনপি দেশের ১৮ কোটি মানুষের দল এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।