বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

রাম নবমী উপলক্ষে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি ২৭ মার্চ

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

রাম নবমী উপলক্ষে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি ২৭ মার্চ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
পবিত্র শ্রী শ্রী রাম নবমী উপলক্ষে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখা। প্রতিবছরের ন্যায় এবারও আনন্দ ও ভক্তিভরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে এ পবিত্র প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভক্তবৃন্দের সম্মিলিত প্রার্থনা ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী রাম নবমী উদযাপন করা হবে।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ধর্মপ্রাণ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category