
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার
বিকেল ৩টার দিকে ঢাকা-ফরিদপুর-
মাগুরা মহাসড়কের মধুখালী বাজার স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মাগুরাগামী একটি প্রাইভেটকার
(ঢাকা মেট্রো-গ-৩১-৮০৩৪) এবং বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-২২০৩) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকার চালকসহ উভয় গাড়ির ৬-৭ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মধুখালী থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।