বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ভাঙ্গায় খড় ও পাটখড়ির পালায় অগ্নিকাণ্ড, ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

ভাঙ্গায় খড় ও পাটখড়ির পালায় অগ্নিকাণ্ড, ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

 

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীর আগুনে খড় ও পাটখড়ির পালা পুড়ে গেছে। এতে অন্তত ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভাঙ্গা থানাধীন আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় মাতুব্বর বাড়ির দক্ষিণ পাশে মেহগনি গাছের বাগানে এ ঘটনা ঘটে। ওই বাগানে রাখা মো. শহীদ মাতুব্বরের একটি খড় ও দুটি পাটখড়ির পালায় অজ্ঞাত ব্যক্তি আগুন লাগায়। আগুনে খড়-পাটখড়ির পালার পাশাপাশি বিভিন্ন প্রজাতির অন্তত আটটি গাছ পুড়ে যায়।

প্রতিবেশী আঃ কাদের চৌকিদার আগুন জ্বলতে দেখে চিৎকার করলে শহীদ মাতুব্বরসহ আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে রাত ১টা ৪০ মিনিটে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category