মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা দেলোয়ার হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৫ Time View

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা দেলোয়ার হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা জামায়াতের টানা প্রায় ১৮ বছর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।

তিনি ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

গতকাল ‌

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা সোনামুখী সিঙ্গাডাত গ্রামে। বৃহস্পতিবার রাত ৮ঃ০০ টায় সেখানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শহরের আলীপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরিবার দাবি জীবদ্দশায় তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অনার গ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিবারের পক্ষ থেকেও তার সেই ইচ্ছাকে সম্মান জানানো হয়েছে

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category