বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বাখুন্ডা ব্রিজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

বাখুন্ডা ব্রিজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সুদিবা বিশ্বাস (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ঘটনায় তার স্বামী সুবির বিশ্বাস (৩৭) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ
শুক্রবার সকাল ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরে আসার পথে বাখুন্ডা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিবচর থেকে চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুরে আসছিলেন সুবির বিশ্বাস ও তার স্ত্রী সুদিবা বিশ্বাস। পথিমধ্যে বাখুন্ডা ব্রিজের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিবা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত সুবির বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুদিবা বিশ্বাস সদর উপজেলার ধোপাডাঙ্গা চাঁনপুর গ্রামের বাসিন্দা এবং সুবির বিশ্বাসের স্ত্রী। আহত সুবির বিশ্বাস একই এলাকার ভূপতি বিশ্বাসের ছেলে।
ঘটনার পর বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category