বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বর্তমান চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন যেসব পেশাগত দক্ষতা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

চাকরির বাজার এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক। নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করতে এখন শুধু ডিগ্রির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। প্রযুক্তি আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে এমন কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন যা আপনার ক্যারিয়ারকে আরো শক্তিশালী করবে। চলুন, জেনে নিই ২০২৬ সালের আধুনিক কর্মক্ষেত্রের কথা মাথায় রেখে সবচেয়ে চাহিদাসম্পন্ন ২০টি দক্ষতা কোনগুলো।

প্রযুক্তিগত দক্ষতা
প্রযুক্তির এই যুগে নিচের দক্ষতাগুলো থাকলে ভালো বেতনে চাকরির সুযোগ অনেক বেশি:

১। ক্লাউড কম্পিউটিং ও এআই: ইন্টারনেটে তথ্য সংরক্ষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার দক্ষতা এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন।

২। অ্যাপ ও ব্লকচেইন: স্মার্টফোন অ্যাপ তৈরি এবং নিরাপদ লেনদেনের প্রযুক্তি ‘ব্লকচেইন’ জানা থাকলে ক্যারিয়ারে দ্রুত উন্নতি সম্ভব।

৩। অ্যানিমেশন ও ডিজাইন: ইউএক্স ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও অ্যানিমেশনের মাধ্যমে ডিজিটাল দুনিয়াকে আরো সুন্দর ও কার্যকর করার কাজ।

বিপণন ও কনটেন্ট নির্মাণ
যেকোনো ব্যবসার প্রসারে এই দক্ষতাগুলো অপরিহার্য:

১। এসইও ও ডিজিটাল মার্কেটিং: গুগল বা সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে সবার উপরে রাখার কৌশল।

২। ভিডিও ও অডিও প্রোডাকশন: ভিডিও এডিটিং এবং মানসম্মত অডিও তৈরির কাজ এখন ঘরে বসেই শেখা সম্ভব।

৩। ডিজিটাল সাংবাদিকতা: লেখালেখির পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও ভিডিওর মাধ্যমে সংবাদ পরিবেশন।

ব্যবসায়িক ও ভাষাগত দক্ষতা
১।

সেলস লিডারশিপ: পণ্য বিক্রির কৌশল জানা এবং একটি দলকে নেতৃত্ব দিয়ে লক্ষ্য পূরণ করা।
২। অনুবাদ: একাধিক ভাষায় সাবলীল হওয়া এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষমতা।

ব্যক্তিগত ও মানসিক দক্ষতা
অফিসে টিকে থাকতে এবং সবার প্রিয় হতে এই দক্ষতাগুলো প্রয়োজন:

১। বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতা: সমস্যা দ্রুত সমাধান করা এবং গতানুগতিক কাজের বাইরে নতুন কিছু করার ক্ষমতা।

২। অভিযোজন ও সময় ব্যবস্থাপনা: যেকোনো নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং সময়ের কাজ সময়ে শেষ করা।

৩। জনবল ব্যবস্থাপনা ও সহযোগিতা: দলের সবার সাথে মিলেমিশে কাজ করা এবং অন্যদের অনুপ্রাণিত করার গুণ।

৪। প্রভাবিত করার ক্ষমতা: নিজের যুক্তি দিয়ে অন্যদের কোনো বিষয়ে সম্মত করা।

সূত্র : ইনডিড

Please Share This Post in Your Social Media

More News Of This Category