বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থায় ফরিদপুরে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থায় ফরিদপুরে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর উচ্চ বিদ্যালয়ে ফ্ল্যাগভিত্তিক বন্যা আগাম সতর্কতা ব্যবস্থা বিষয়ক দিনব্যাপী প্রস্তুতিমূলক মহড়া আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম ফেজ–৩ এর আওতায় প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার লক্ষ্য ছিল বন্যার আগাম প্রস্তুতি জোরদার, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানো। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট উদ্ভাবিত ডাইনামিক ফ্লাড রিস্ক মডেলের মাধ্যমে ৫ স্তরের ফ্ল্যাগভিত্তিক সতর্কবার্তা ব্যবস্থার ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, সহজবোধ্য আগাম সতর্কবার্তা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারিগরি সেশন পরিচালনা করেন বুয়েটের প্রফেসর আনিসুল হক।
এতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মহড়া বন্যাপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category