বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফের উদ্যোগে ঈদ সামগ্রী ও ভিজিএফ চাল বিতরণ

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৯ Time View

ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফের উদ্যোগে
ঈদ সামগ্রী ও ভিজিএফ চাল বিতরণ
ফরিদপুর জেলা প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
আজ
মঙ্গলবার‌ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, মাচ্চর ও কানাইপুর ইউনিয়ন এবং শহরের রঘুনন্দনপুর ৯নং ওয়ার্ড ও ব্রাহ্মণকান্দা এলাকায় পৃথকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রত্যাশা করেন
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ ভবিষ্যতে ‌ও অব্যাহত থাকবে। এ সময় ‌স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category