শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফরিদপুর সি এন্ড বি ঘাট ‌ যৌনপল্লীতে ‌ বসত ঘর ‌ ভাঙচুর ‌ লুটপাট সংঘটিত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

ফরিদপুর সি এন্ড বি ঘাট ‌ যৌনপল্লীতে ‌ বসত ঘর ‌ ভাঙচুর ‌ লুটপাট সংঘটিত

ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকায় টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিএন্ডবি ঘাট যৌনপল্লী এলাকায় সোহেল শেখ (৩৩)-এর ভাড়াটিয়া জিসা (১৮)-এর সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জিসা তার বান্ধবী দেবীকে ফোন করলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে সোহেল শেখের বসতঘরে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী সোহেল শেখ।
পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category