বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফ–এর নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল।
আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমান–এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের ‌ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category