বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডবাসীর সঙ্গে এমপি চৌধুরী নায়াব ইউসুফের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২৯ Time View

ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডবাসীর সঙ্গে এমপি চৌধুরী নায়াব ইউসুফের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকাল ৩টা ৩০ মিনিটে শহরের অম্বিকাপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক পৌর কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদল -এর সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ এবং কোতয়ালী থানা বিএনপি-এর সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা অম্বিকাপুর এলাকায় একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ, পুরাতন ভূমি অফিস সংস্কার এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ অম্বিকাপুরসহ ১০নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময়ই কাজ করে যাচ্ছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ডবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি স্থানীয় উন্নয়ন ও জনদাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category