বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন আফজাল হোসেন খান পলাশ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন আফজাল হোসেন খান পলাশ

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করেছেন আফজাল হোসেন খান পলাশ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, সহ-সভাপতি দীপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তমিজউদ্দিন তাজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থেকে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে সকাল সাড়ে ৮ টায় তিনি ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ‌ চৌধুরী নায়াব ইউসুফ এর পিতা ‌
সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর সর্বস্তরের সাধারণ মানুষও তাকে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category