বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাবলুর রহমান খান

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাবলুর রহমান খান

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা থানার (ওসি) মোঃ বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম. অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশাগত দক্ষতা ,সততা, সার্বিক কর্মতৎপরতা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখা তাঁকে জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণী পেশার – মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনগণের সেবায় নিজেকে আরো বেশি নিয়োজিত রাখবো এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category