বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ফরিদপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

ফরিদপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স কোতয়ালী থানাধীন খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ মোস্তফা (৫৫) এবং শিউলী পারভীন (৩৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category