
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর গুরুতর আহত ১
নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ বক্কর (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার
সকাল ৯টার দিকে উপজেলার বাবুরচর মোল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় বক্কর। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১১টা ৫০ মিনিটে শিশুটিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সদরপুর থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।