বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ফরিদপুরে সালথায় শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ‌

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

ফরিদপুরে সালথায় শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ‌
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর এর সালথা উপজেলায় ৫–৬ মাসের গর্ভপাতকৃত অজ্ঞাত এক শিশুর ‌লাশ উদ্ধার করেছে পুলিশ
আজ সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে সালথা থানাধীন মাজারদিয়া ইউনিয়নের মাজারদিয়া বাজার ব্রিজের নিচে কুমার নদের তীরে স্থানীয়রা প্লাস্টিকের কাগজ ও কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে ‌ দেখতে পান। পরে বিষয়টি সালথা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সালথা থানার কিলো–০৯ পার্টির উপ-পরিদর্শক (এসআই) মোফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
পরে মাজারদিয়া গোলপাড়া মাদ্রাসা কবরস্থানে মাদ্রাসার সভাপতি নান্নু সরদারের উপস্থিতিতে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে ‌ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category