বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। দিনটি ঘিরে জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ভোর থেকেই শহরের গোয়ালচামট স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। সকাল সাতটায় প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সিপিসি-৩, পৌরসভা, মেডিকেল কলেজ হাসপাতাল, মৎস্য অধিদপ্তর, নদী গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকার ইয়াসিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দলবদ্ধভাবে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজনৈতিক অঙ্গন থেকেও ছিল সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে।
এদিকে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আইনজীবী সমিতি, ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমেদ এর যৌথ উদ্যোগে সংগঠনের অন্যান্য সাংবাদিক বৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বিভিন্ন সংগঠন এবং এলজিইডি, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পাসপোর্ট অফিসসহ নানা সরকারি দপ্তরের কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুদের উপস্থিতিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ভরে ওঠে।
সব মিলিয়ে মহান স্বাধীনতা দিবসে ফরিদপুরে বীর শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী ও গর্বময় পরিবেশের সৃষ্টি হয়, যেখানে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category