মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ফরিদপুরে বাসন্তী পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৪ Time View

ফরিদপুরে বাসন্তী পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর শহরের মুজিব সড়কের পুরাতন কালী মন্দিরে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ফরিদপুর জেলা ও মহানগরের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়েছে
বসন্তের শেষ লগ্নে দেশ ও জাতির মঙ্গল কামনায় এ পূজার আয়োজন করা হয়েছে।
পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ২৩ মার্চ সোমবার (পঞ্চমী) দেবীর নৌকায় আগমন দিয়ে পূজা কার্যক্রমের সূচনা হবে।
২৪ মার্চ মঙ্গলবার (মহাষষ্ঠী) সন্ধ্যায় শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
একই দিন সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ এবং সন্ধ্যা ৭টায় গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) শ্রী শ্রী বাসন্তী দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে।
২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) সন্ধ্যা ৭টায় প্রসাদ বিতরণ করা হবে।
২৭ মার্চ শুক্রবার (মহানবমী) সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে ২৮ মার্চ শনিবার (দশমী) শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
পূজা আয়োজক কমিটির সভাপতি কুশল চক্রবর্তী (দ্বীপ) এবং সাধারণ সম্পাদক নিতাই রায় সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের পূজা মণ্ডপে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার ‌ জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category