বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ফরিদপুরে বাসন্তী পূজার চতুর্থ দিনে মহা নবমীর পূজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

ফরিদপুরে বাসন্তী পূজার চতুর্থ দিনে মহা নবমীর পূজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজার চতুর্থ দিন আজ মহা নবমীর পূজা ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল থেকেই শহরের ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত নীলটুলি সার্বজনীন পূজা সমিতির মন্দিরে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল নবমীর কলপারম্ভ, যজ্ঞ, অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি।
এ বিষয়ে মন্দিরের পুরোহিত দীপ্ত অধিকারী জানান, সকাল সাড়ে সাতটায় নবমীর পূজা শুরু হয় এবং তা বেলা দুইটার দিকে সমাপ্ত হয়। পূজা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত হয়ে গভীর ধর্মীয় উৎসাহ ও ভক্তি ভাবের মধ্য দিয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category