
ফরিদপুরে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরে বদলিজনিত কারণে দুই পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবুল হাসনাত খান এবং পুলিশ সুপারের কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ মোকলেসুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও সাফল্যের প্রশংসা করেন এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল
আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি জেলা পুলিশের পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।