বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ফরিদপুরে জ্বালানি তেলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮২ Time View

ফরিদপুরে জ্বালানি তেলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদকে সামনে রেখে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা এবং অপব্যবহার ও অবৈধ মজুদ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অহেদুজ্জামান কুটি মিয়া, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন।
এছাড়াও সভায় বাস মালিক সমিতি, ফিলিং স্টেশন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঈদকে ঘিরে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পায়। এ সময় যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।
এ সময় জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও পরিবহনে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category