বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
এছাড়াও সভায় র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেন এবং আগামী দিনে আইনশৃঙ্খলার উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় জ্বালানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী দিনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category