শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৮ Time View

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে ১০০ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২২ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়।
তল্লাশিতে ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। ঘটনাস্থল থেকে মো. সাইফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানায় র‌্যাব।
র‌্যাব আরও জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category