বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোঃ বুলু সরদার (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আজ বুধবার ‌আত্মহত্যা করেছেন।
জানা যায়, ভাঙ্গা থানাধীন মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বুলু সরদার নিজ বাড়ির দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নেন। দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন।
পারিবারিক ‌সূত্রে জানা গেছে, ঘটনার আগে তিনি তার দাদি কুরশি বেগমের সঙ্গে কথা বলে নিজ ঘরে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। পরে আনুমানিক দুপুর ১-৩০ মিনিটের দিকে তার বোন আসা বেগম দরজা খুলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর চলে যাওয়া, মাদকাসক্তি, কিস্তির টাকা ও পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category