বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

ফরিদপুরের ভাঙ্গায় কিশোরের আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে সাব্বির শেখ (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ শনিবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেখ ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামের মিলন শেখের ছেলে। সে জান্দি গ্রামের চুন্নু চৌধুরীর দুইতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারসহ প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে সাব্বির তার বড় ভাই রাব্বি শেখের কাছে কিছু টাকা চায়। ভাই টাকা না দেওয়ায় অভিমান করে সে বাসার একটি কক্ষে চলে যায়। পরে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে সাব্বিরের মা রাশিদা বেগম, যিনি লেবাননে অবস্থান করছেন, ফোন করে ছেলের সঙ্গে কথা বলতে চাইলে বড় ভাই রাব্বি শেখ তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান।
পরে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সাব্বির কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category