শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

পৌরসভার সুবিধাভোগী কার্ড সঠিকভাবে বিতরণের আহ্বান কে এম নাজমুল ইসলামের

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯০ Time View

পৌরসভার সুবিধাভোগী কার্ড সঠিকভাবে বিতরণের আহ্বান কে এম নাজমুল ইসলামের

 

ফরিদপুর জেলা

প্রতিনিধি:

ফরিদপুর পৌরসভার বিভিন্ন সুবিধাভোগী কার্ড ও স্লিপ প্রকৃত প্রাপ্যদের হাতে সঠিকভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপি নেতা কে এম নাজমুল ইসলাম।

আজ

শুক্রবার রাতে শহরের গোয়ালচামট এলাকার বিসর্জন ঘাট চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় তিনি

পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুবিধাভোগীদের কার্ড যেন সরাসরি বিতরণ না করে এলাকার সমাজসেবক ও মুরব্বিদের মাধ্যমে প্রদান করা হয়, যাতে প্রকৃত দরিদ্ররা এই সুবিধা পেতে পারেন।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে রিকশাচালক ও দিনমজুররা এসব কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ স্বচ্ছল ব্যক্তিরা একাধিক কার্ড পাচ্ছেন। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় কে এম নাজমুল ইসলাম ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণ যেন এমন একজন মেয়র নির্বাচিত করেন, যিনি সবসময় তাদের পাশে থাকবেন।” পাশাপাশি তিনি জানান, জনগণের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচনকে ঘিরে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, স্বল্প অর্থের প্রলোভনে প্রভাবিত না হয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সবসময় জনগণের পাশে থাকবেন।

এছাড়া তিনি দলমত নির্বিশেষে সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক বাসুদেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, শহর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক অলিউর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কে এম নাজমুল ইসলামকে একজন স্বচ্ছ প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category