বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

পল্লীক‌বি জসীমউদ্ দীন এর ৫০ তম মৃত্যুবার্ষিকী কাল

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

পল্লীক‌বি জসীমউদ্ দীন এর ৫০ তম মৃত‌্যুবা‌র্ষিকী কাল শ‌নিবার।

এ উপল‌ক্ষে ফ‌রিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউ‌ন্ডেশ‌ন বি‌ভিন্ন কর্মসূ‌চি নি‌য়ে‌ছে।

কর্মসূ‌চির ম‌ধ্যে র‌য়ে‌ছে সকা‌লে শহরত‌লির গো‌বিন্দপু‌রে পৈ‌ত্রিক বা‌ড়িতে ক‌বির সমাধি‌তে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা।

উ‌ল্লেখ‌্য, স্বাধীনতা পুরস্কার ও একু‌শে পদক বিজয়ী এই ক‌বি ১৯০৩ সা‌লে ফ‌রিদপু‌রের তাম্বুলখানায় জন্মগ্রহণ ক‌রেন।

১৯৭৬ সা‌লে ৭৩ বছর বয়‌সে তি‌নি মারা যান।

জসীম উদ্ দীন ছি‌লেন এক‌দি‌কে কবি অপর‌দিকে গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ব‌লেও তি‌নি স্বীকৃত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category