বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

ফরিদপুরে তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ইউসুফ আলী শেখ নামে (৪৬) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আতিয়ার শেখ নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ফরিদপুর থেকে রাজবাড়ীর খানখানাপুরে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। মোহাম্মদ ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত আতিয়ারকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category