শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

তানজিন তিশার বিরুদ্ধে শুটিংয়ে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৬ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিশা। মঙ্গলবার বিকেলে এক ফেসবুক লাইভে এসে এমনটা জানান সামিয়া অথৈ।

জানা গেছে, একটি উপহারকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে নীরব থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category