বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

চর মাধবদিয়া ক্লাস্টারে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

চর মাধবদিয়া ক্লাস্টারে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ক্লাস্টারের কামারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
প্রশিক্ষণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে বিদ্যালয় ও অফিসে উপস্থিতি এবং ২০২৫–২৬ অর্থবছরে বিদ্যালয় সমূহে প্রেরিত সকল বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী এবং কামারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন।
এ প্রশিক্ষণে গোয়ালের টিলা, মোমিন খার হাট, খালাসি দুর্গাপুর ও গোলাপবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category