বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা,
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরীক্ষার্থীদের দেহ তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা, পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলি টাঙানো এবং নকল ও অসদুপায় প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেবার ‌ গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category